নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার ভিডিও দেখে তার সহযোগী সোহেল ফতুল্লা থানায় আত্মসমর্পণ করেছে। শনিবার (২৩ মে) সকালে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীর পরিচয়
আত্মসমর্পণকারী সোহেল (২০) ফতুল্লার চরবয়রাগাদী গ্রামের জামাল হোসেনের ছেলে। শুক্রবার বিকালে সোহেলের সহযোগিতায় তার বন্ধু হিরু শিশুটিকে ধরে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত হিরু (২২) একই গ্রামের মনির হোসেনের ছেলে।
ঘটনার বিবরণ
রাতে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। এলাকাবাসী হিরু ও সোহেলের বাড়িতে তল্লাশি চালায়। সোহেল পালিয়ে গেলেও হিরুকে ধরে এনে সড়কে ফেলে গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আত্মসমর্পণকারী সোহেল বলেন, অপরাধী হিসেবে গণপিটুনির চেয়ে থানায় আত্মসমর্পণ করা ভালো। তাই তিনি আত্মসমর্পণ করেছেন।
পুলিশের বক্তব্য
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের সঙ্গে দুজন জড়িত। একজন গণপিটুনির পর ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



