ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন, বিএনপির নেতাকর্মীদের স্বাগত
ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন, বিএনপির স্বাগত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে তাকে স্বাগত জানাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ১নং সিঅ্যান্ডবি বাজারে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারীর নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান করছেন।

নেতাকর্মীদের স্বাগত প্রস্তুতি

শনিবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা আসছেন। উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে স্লোগান দেন।

উপস্থিত নেতৃবৃন্দ

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের এমপি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শারফুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরাফাত বেপারী, ছাত্রদল নেতা রিফাত বেপারীসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীবুল আলম বেপারী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং স্বাগত জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। এখনও অনেক নেতাকর্মী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসছেন।

শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার বেপারী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড দিয়ে দেশের সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ