ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ২৩
ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ২৩

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) মিছিলের প্রস্তুতি ও ঝটিকা কর্মসূচির চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি জানান, ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মী রয়েছেন, যারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ওই এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

থানার ওসির তথ্য

এদিকে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিল করার পরিকল্পনা করছিলেন। তাদের কর্মসূচির অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ারও পরিকল্পনা ছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ