ঢাকায় দৈনিক ২৫ কোটি লিটার পানির ঘাটতি: মন্ত্রী
ঢাকায় দৈনিক ২৫ কোটি লিটার পানির ঘাটতি

রাজধানীতে চাহিদার তুলনায় এখনও দৈনিক প্রায় ২৫ কোটি লিটার কম পানি উৎপাদন করছে ঢাকা ওয়াসা বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংসদে প্রশ্নোত্তর

মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে সংরক্ষিত আসনের সদস্য নিলুফার চৌধুরী মনির তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

পানি উৎপাদন ও চাহিদার পরিসংখ্যান

মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা ওয়াসা প্রতিদিন ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার পানি উৎপাদন করছে। অন্যদিকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা রয়েছে ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। ফলে চাহিদার তুলনায় প্রতিদিন প্রায় ২৫ কোটি লিটার পানির ঘাটতি রয়ে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পানির মান নিশ্চিতকরণ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরবরাহকৃত পানির মান নিশ্চিত করতে ওয়াসা পানি শোধন প্রক্রিয়ায় পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড (পিএসি), অ্যালাম সালফেট ও ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করে থাকে। তিনি আরও জানান, শোধিত পানি সরবরাহের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুসারে ওয়াসার পরীক্ষাগারে এর গুণগত মান পরীক্ষা করা হয়।

নিয়মিত নমুনা সংগ্রহ

মন্ত্রী বলেন, পানির গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা বিভিন্ন মানদণ্ডে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পানির গুণগত মান নিশ্চিত করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ