সংসদে মাথা ঝোঁকানো নিয়ে জামায়াত এমপির আপত্তি, স্পিকারের ব্যাখ্যা
সংসদে মাথা ঝোঁকানো নিয়ে জামায়াত এমপির আপত্তি

জাতীয় সংসদ কক্ষে ঢোকার সময় সম্মান প্রদর্শনার্থে ‘মাথা ঝোঁকানো’ নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

প্রচলিত রীতি ও বিতর্ক

সাধারণত সংসদ কক্ষে প্রবেশের সময় সম্মান জানাতে অনেকে মাথা ঝোঁকান (বো করেন), আবার অনেকে দাঁড়িয়ে সালাম দেন। এটি একটি প্রচলিত রীতি, যার মাধ্যমে হাউজ ও সভাপতিকে সম্মান প্রদর্শন করা হয়। তবে আজকের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, তৃতীয় জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের কথা বলা ছিল। পরে এটি নিয়ে আলোচনা-পর্যালোচনা করে সংশোধনী আনা হয়।

ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপত্তি

মুজিবুর রহমান আরও বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি শিরকের কাছাকাছি চলে যায়। সে জন্য এটা বাদ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দেই, জবাব দেই। কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের ঝুঁকন্তিটা এখনো আছে। আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কার্যপ্রণালি বিধিতে ‘শিরককে উৎখাত’ করার জন্য যে বিধি করা হয়েছে, সেটা সবার মেনে চলা উচিত বলে মন্তব্য করে তিনি আরও বলেন, এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে এবং কেয়ামতের দিন আমরা এ থেকে উপকার লাভ করব।

স্পিকারের প্রতিক্রিয়া

মুজিবুর রহমানের এই আপত্তির বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধিটি আরেকটু দেখে এ বিষয়ে জানাবেন। তবে এটি সবার জন্য ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। সারা পৃথিবীর সংসদে এ রকম রীতি আছে। তিনি দেখবেন বিগত সংসদে এটি বাতিল করা হয়েছে কি না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ