রামিসা হত্যার বিচার দ্রুত হবে: সেলিমা রহমান
রামিসা হত্যার বিচার দ্রুত হবে: সেলিমা রহমান

মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। শুক্রবার (২২ মে) দুপুরে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যদের নিয়ে রামিসার বাসায় গিয়ে তিনি এ কথা বলেন।

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা

এ সময় শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে সেলিমা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্র যখন বিচারের দায়িত্ব নিয়েছে, আশা করি খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এর মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।’

আর্থিক সহায়তা ও আশ্বাস

সাক্ষাৎকালে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে রামিসার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ফোরামের নেতারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর পূর্ববর্তী সাক্ষাৎ

এর আগে বৃহস্পতিবার রাতে রামিসাদের বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি রামিসার বড় বোনের যাবতীয় দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন।

ঘটনার বিবরণ

উল্লেখ্য, গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবী এলাকায় একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ