আওয়ামী লীগকে ধর্মতত্ত্ব বললেন মাহফুজ আলম, ফিরল ইমান
আওয়ামী লীগকে ধর্মতত্ত্ব বললেন মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগকে রাজনৈতিক দলের আগে একটি ‘ধর্মতত্ত্ব’ হিসেবে উল্লেখ করে ফেসবুক পোস্টে বলেছেন, “সেই ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরলো, সেই গল্পই বলবো আজ।” মঙ্গলবার (১৯ মে) রাতে ‘আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই?’ শিরোনামে দেওয়া পোস্টে তিনি একাধিক কারণে দলটির পুনরুত্থানের কথা বলেন।

মাহফুজ আলমের ফেসবুক পোস্টের মূল বক্তব্য

পোস্টে মাহফুজ আলম লেখেন, “লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল।” তিনি আরও উল্লেখ করেন, লীগ ফিরে এসেছে যখন ‘২৪ কে ‘৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে

মাহফুজ আলম বলেন, “লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন থেকে ডানপন্থিদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ করা শুরু করে।” তিনি আইনের শাসনের বদলে মবের শাসন, উগ্রবাদীদের মাজারে হামলা, হিন্দু নিপীড়নে চুপ থাকা, সেকুলার মূল্যবোধের ভয়, এবং মিডিয়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার প্রসঙ্গও টেনে আনেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক জোট ও সংস্কার প্রসঙ্গে

তিনি অভিযোগ করেন, “লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে বিএনপিও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গেলো আর বিএনপিকে ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তর্বর্তী সরকার।” এছাড়া নির্বাচনি বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে কম্প্রোমাইজ করা, এবং কমিশন, ট্রাইবুনাল, বিশ্ববিদ্যালয়কে বার্গেইনিং টুলে পরিণত করার কথাও বলেন।

শিক্ষার্থী ও সংস্কৃতি প্রসঙ্গে

মাহফুজ আলম বলেন, “লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল।” তিনি ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হওয়া, এবং কাওয়ালি-ইনকিলাবি কালচারের মতো রিগ্রেসিভ সংস্কৃতি চালু করে বাঙালি জাতীয়তাবাদ মোকাবিলার কথাও উল্লেখ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পোস্টের শেষাংশ

পোস্টের শেষে তিনি লেখেন, “লীগ ফেরত আসবে। কারণ সব দোষ মাহফুজ আলমের।” এবং প্রচারের বিষয়ে বলেন, “নিখিল বাংলাদেশের চিরকাল মজলুম-ডানপন্থি বলয়, অন্তর্বর্তী কিচেনের দালাল-সুবিধাভোগী গুপ্ত বলয়, এবং দিস অ্যান্ড দোস বটফোর্সেস, সিন্ডিকেট আর গং মানে গয়রহ।”