সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জুলাই আন্দোলন মামলায় গ্রেফতার
সাবেক রেলমন্ত্রী সুজন জুলাই আন্দোলন মামলায় গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন।

গ্রেফতার দেখানোর আবেদন

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন গত ১৪ মে সুজনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। এদিন শুনানিকালে নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ

মামলার বিবরণে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকাল ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা গুলি চালান। এ সময় গুলিবিদ্ধ হন মো. জাহাঙ্গীর (৫৪)। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। পরে এ ঘটনায় মামলা করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ