সংরক্ষিত নারী এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ তারেক রহমানের
সংরক্ষিত নারী এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৮ মে) বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কার্যক্রম তুলে ধরাসহ মানবিক কার্যক্রমের দিকনির্দেশনা দেন।

সভার বিস্তারিত

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এদিনের সভায় সংরক্ষিত নারী আসনের এমপিরা উপস্থিত ছিলেন। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের এমপি নিলুফার চৌধুরী মনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় অংশগ্রহণকারী একাধিক সদস্য জানান, প্রধানমন্ত্রী এমপিদের খোঁজখবর নেন এবং তাদের যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা ও নারীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

নারীর অগ্রগতি প্রসঙ্গে

এসময় নারীদের অগ্রগতিতে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ