জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক ও দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত অফিসে অভিযান চালিয়ে ২টি পাইপগান, ৪টি গুলি, ৬টি ককটেলসদৃশ বোমা এবং ৬টি বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।
অভিযানের বিবরণ
মঙ্গলবার বিকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে তার নিজ মালিকানাধীন মনোয়ারা আলী সুপার মার্কেটের দোতলায় টানা দুই ঘণ্টার অভিযানে এসব উদ্ধার করে জামালপুর থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাকিবুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অফিসের তালা ভেঙে এসব অস্ত্র, বোমা ও মাদক উদ্ধার করা হয়েছে।
তদন্ত ও গ্রেফতার
তবে কেন অস্ত্র ও বোমা মজুত করা হয়েছে বা কে মজুত করেছে তা তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।



