অন্যের জমির ওপর দিয়ে আ.লীগ নেতার রাস্তা নির্মাণের অভিযোগ
অন্যের জমির ওপর দিয়ে আ.লীগ নেতার রাস্তা নির্মাণ

ঝিনাইদহের মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের ওয়ার্ড সভাপতি মফিজ উদ্দিনের বিরুদ্ধে সরকারি রাস্তার জমি নিজ দখলে রেখে অন্যের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগীহুদা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ

ভুক্তভোগী জমির মালিক গোলাম মোস্তফা জানান, তিনি ফতেপুর ইউনিয়নের ১০৭ নং যোগীহুদা মৌজার আর এস ২৯৪, ২৯৫ ও ২৯৬ নং দাগের ১০০ শতক জমির মালিক। মফিজ উদ্দিন ওই তিনটি দাগের জমির দুই পাশ দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেছেন। এছাড়াও আর এস ২৯৪ দাগে রাস্তা নির্মাণের পর এক পাশে পড়ে থাকা জমিটুকুও তিনি নিজে দখল করেছেন।

গোলাম মোস্তফা বলেন, 'মফিজ উদ্দিন আওয়ামী লীগের ক্ষমতা বলে আমাকে না জানিয়ে রাস্তা করেছেন। রাস্তার পাশের জমিটুকুও তিনি নিজে দখল করে ব্যবহার করছেন। সরকারি ম্যাপের রাস্তার জমি তিনি দখল করে বালু উত্তোলন করায় রাস্তাটি পুকুরে পরিণত হয়েছে। আমি এসিল্যান্ডের কাছে কয়েকবার লিখিত অভিযোগ দিয়েছি।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের বক্তব্য

স্থানীয় ইব্রাহিম বলেন, 'সরকারি ম্যাপের রাস্তার জমিগুলো মফিজ উদ্দিন দখল করে রেখেছেন। বালু উত্তোলনের সময় আমরা বাধা দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি।'

অভিযুক্তের বক্তব্য

অভিযুক্ত মফিজ উদ্দিন বলেন, 'গোলাম মোস্তফার নিজের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ রাস্তা করে দিয়েছে। তিনি জমি কেনার আগে থেকেই এখানে হাঁটা রাস্তা ছিল। সরকারি ম্যাপের রাস্তার চতুর পাশে আমার জমি। সে ক্ষেত্রে রাস্তাগুলো আমার জমির মধ্যে রয়েছে কিন্তু ওইটা আলাদা দাগের জমি।'

প্রশাসনের অবস্থান

সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ বলেন, 'এ ব্যাপারে নোটিশ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ