মাতৃভাষা দিবসে প্রথমবার জামায়াত আমীরের শহীদ মিনার শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংসদীয় বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যরাতের পর তিনি ১১-দলীয় জোটের সদস্যদের নিয়ে উপস্থিত হন।


