গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবক নিহত
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে যুবক নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে অজ্ঞাত এক যুবক (২২) নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে উড়াল সেতুর ওপরে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সকালে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন উড়াল সেতুর ওপরে ওঠার সিঁড়িতে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয় জনতা। একপর্যায়ে তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের পদক্ষেপ

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ