নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ: গ্রেফতার

নরসিংদীর মাধবদীতে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ

গ্রেফতার আওলাদ হোসেন বরদেরকান্দি গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে। এর আগে সোমবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (২৯ জুন) দুপুরে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ফুসলিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই ভুক্তভোগী তরুণী তার মাকে ঘটনাটি জানায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ ও গ্রেফতার

এ ঘটনায় মঙ্গলবার রাতে ১০-১২ জন এলাকাবাসীসহ থানায় গিয়ে পরিবারের পক্ষ থেকে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুপুরে শেখেরচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ