হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ১১৮
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১১৮

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮টি শিশু। বুধবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭১৯টি শিশু মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৬টি শিশুর, আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৬৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১। এই সময়ে ৮৮২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৮টি শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৫ মার্চ থেকে মোট পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৫ হাজার ৫০৯ রোগী, যাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ