দেনমোহর আদায়ে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
দেনমোহর আদায়ে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে রিট

বিয়ের সময় ধার্য করা দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রবিবার (৫ জুলাই) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার এই রিট দায়ের করেন।

রিটে কী বলা হয়েছে

রিটে আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নং ধারার অধীনে একটি ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

নারীদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতকরণ

রিট আবেদনে বিয়ের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা এবং উপায় নির্ধারণ করা থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এর উদ্দেশ্য হবে বিয়েতে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নং ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ