নোয়াখালীতে জমি দখলকে কেন্দ্র করে নারীদের পিটুনির ভিডিও ভাইরাল
নোয়াখালীতে নারীদের পিটুনির ভিডিও ভাইরাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় চার নারীকে মধ্যযুগীয় কায়দায় বেদম পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার বিকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব গাংচিল ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- লায়লা বেগম (৫০), খাদিজা বেগম (৩০), তাসলিমা বেগম (৩৩), মায়া বেগম (২০) ও নুর নবী (৪০)।

ভিডিওতে যা দেখা গেছে

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবকের নেতৃত্বে ওই জমিতে চাষ দেওয়ার সময় ওই জমির কয়েকজন নারী মালিক বাধা দেন। এ সময় ওই নারীদের লাঠি দিয়ে জবরদখলকারী যুবক পিটিয়ে আহত করে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি নিয়ে সূর্বচরের বসার মাঝি নামে এক লোকের সঙ্গে লায়লার বিরোধের জেরে ওই ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়ে থানায় বৈঠকও হয়েছে।

ঘটনার বিবরণ

শনিবার বসার মাঝির পক্ষ হয়ে আবু তাহের, জামাল, খোকন, আফসার ও নিজাম ওই জমি চাষ দিতে যায়। এতে বাধা দেওয়ায় লায়লা বেগমসহ অন্যদের বেদম মারধর করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের অটোরিকশা চালক নুর নবীকেও তারা পেটান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর বক্তব্য

আহত লায়লা বেগমের ছেলে মাইন উদ্দিন জানান, "আমাদের হাসপাতালে যেতে ও থানায় যেতে ওরা বাধা দিয়েছে। পরে বিকল্প পথে গিয়ে আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমরা আইন অনুযায়ী তাদের বিচার চাই।"

পুলিশের অবস্থান

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, "এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ