প্রবাসী স্বামীর অর্থ বেহিসাবি খরচ: স্ত্রী গ্রেফতার
প্রবাসী স্বামীর অর্থ বেহিসাবি খরচ: স্ত্রী গ্রেফতার

ফরিদপুরের সালথায় প্রবাসী স্বামীর পাঠানো অর্থ ‘বেহিসাবি’ খরচ করার অভিযোগে রমিজা সুলতানা (৩১) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে স্বামীর বাড়ি সালথার বিভাগদি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ও ভুক্তভোগীর পরিচয়

রমিজা সুলতানা জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের ইয়াসিন মোল্লার মেয়ে। তিনি দুই সন্তানের জননী। ভুক্তভোগী স্বামী আব্দুল জব্বার সালথা উপজেলা বিভাগদি গ্রামের আকমল মোল্লার ছেলে।

অভিযোগের বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। পরিবারের ভরণপোষণ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি স্ত্রী রমিজা সুলতানার ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ে নিয়মিত অর্থ পাঠাতেন। অভিযোগ রয়েছে, ওই অর্থের একটি বড় অংশ বেহিসাবি খরচ করা হয়। এছাড়া অভিযুক্ত নারীর বিরুদ্ধে এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও আইনি প্রক্রিয়া

সম্প্রতি দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আব্দুল জব্বার সালথা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাথমিকভাবে অর্থ আত্মসাৎ ও প্রতারণার বিষয়টি জানার পর রমিজা সুলতানাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আসাদুজ্জামান তালুকদার বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য বিষয়ও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, “ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ