দক্ষিণখানে দুই বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি
দক্ষিণখানে দুই বছরের শিশু ধর্ষণ, ঢামেকে ভর্তি

রাজধানীর দক্ষিণখান থানার কাওলা এলাকায় দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার বিবরণ

সোমবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে কাওলা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। শিশুর মামা তোফাজ্জল হোসেন জানান, শিশুর মা তানজিলা ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং গৃহকর্মীর কাজ করেন। ঘটনার সময় তিনি তার দুই বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে কাজে যান। পরে বাসায় ফিরে এসে দেখেন শিশুটি বিছানার ওপর উলঙ্গ অবস্থায় পড়ে আছে।

চিকিৎসা ও আইনগত পদক্ষেপ

ঘটনার পরপরই শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গাইনি বিভাগে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণখান এলাকা থেকে ধর্ষণের শিকার দুই বছরের এক শিশুকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে সে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দক্ষিণখান থানাকে অবহিত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ