কিশোরগঞ্জে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু, লাইন মেরামতকালে দুর্ঘটনা
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পর্শে ২ শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মুশা পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন—নীলফামারী সদর উপজেলার সুটিপাড়া গ্রামের মৃত মেহের চাঁদের ছেলে আব্দুল মোমিন (৪০) এবং একই গ্রামের ডাইরকা চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার (২৮)।

দুর্ঘটনার বিবরণ

জানা গেছে, কিশোরগঞ্জ-ভিন্নজগত সড়কসংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছিল। এ সময় পুরোনো লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই আটজন শ্রমিক নতুন খুঁটি স্থাপনের কাজ করছিলেন। নতুন খুঁটি স্থাপনের সময় সেটি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে আব্দুল মোমিন ও জয়ন্ত কুমার বিদ্যুৎস্পৃষ্ট হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ