বন্দরে ১৩ বছরের কিশোরী ধর্ষণ, রিকশাচালক গ্রেফতার
বন্দরে ১৩ বছরের কিশোরী ধর্ষণ, রিকশাচালক গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে ১৩ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় সজীব (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। শনিবার (২৭ জুন) দুপুরে সজীবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণ

গত বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় ২৩ নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকার কলাগাছ তলায় এই ধর্ষণের ঘটনা ঘটে। মামলার বাদী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তার মেয়ে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে হাঁটাহাঁটি করছিল। এ সময় রিকশাচালক সজীব মেয়েকে বাড়ির সামনে নামিয়ে দেওয়ার কথা বলে তার রিকশায় উঠতে বলে। মেয়ে সরল বিশ্বাসে রিকশায় ওঠে।

ধর্ষণ ও আটক

কিছুদূর যাওয়ার পর সজীব মেয়েকে বলে, 'চলো সাবদী থেকে ঘুরে আসি।' তারপর রিকশায় করে মেয়েকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যা ৭টার দিকে বন্দরের কবিলের মোড় এলাকায় নিয়ে আসে। এরপর নির্জন স্থান কলাগাছের নিচে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে পালিয়ে যাওয়ার সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রিকশাচালক সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসামির পরিচয়

আটক সজীব ২৪ নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ বাগবাড়ী এলাকার সেলিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং পেশায় রিকশাচালক বলে জানা গেছে। পুলিশ শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ