রোববার রাজধানীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও শিল্পমন্ত্রীর কর্মসূচি
রোববার রাজধানীতে প্রতিমন্ত্রী ও মন্ত্রীর কর্মসূচি

রোববার (৫ জুলাই) রাজধানীতে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও রাজনৈতিক দলের নানা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই জেনে নিন উল্লেখযোগ্য কর্মসূচিগুলো।

ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সকাল সাড়ে ১০টায় মতিঝিলের যুব ভবনে চট্টগ্রাম বিভাগের অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য চেক প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।

শিল্পমন্ত্রীর কর্মসূচি

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দুপুর আড়াইটায় তেজগাঁও শিল্প এলাকার বিসিক ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত বর্ষা মেলার উদ্বোধন এবং বিসিক শিল্পনগরীর কর্মকর্তাদের সম্মেলন ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগামী সোমবারের খেলা

সোমবার (৬ জুলাই) রাত ২টায় মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্রে নরওয়ে – ব্রাজিল এবং সকাল ৬টায় এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকোতে মেক্সিকো – ইংল্যান্ডের শেষ ১৬-এর ম্যাচ অনুষ্ঠিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ