কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় সৎ বাবা গ্রেফতার
কুমিল্লায় শিশু ধর্ষণচেষ্টায় সৎ বাবা গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ শিশুটির মায়ের ফোনে খবর পেয়ে অভিযুক্ত মো. জলিলকে (৪৮) গ্রেফতার করে পুলিশ।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২ জুলাই) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণপাড়ার সিদলাই ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে একজন মা ফোন করে জানান, তার ৯ বছর বয়সী মেয়েকে সৎ বাবা ধর্ষণের চেষ্টা করেছেন। বিষয়টি ব্রাহ্মণপাড়া থানাকে জানানো হয়। থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকজনের সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করে।

আইনগত ব্যবস্থা

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জলিলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ