বৃষ্টির কারণে জমির উদ্দিন সরকারের সুপ্রিম কোর্টে জানাজা বাতিল
বৃষ্টিতে জমির উদ্দিন সরকারের সুপ্রিম কোর্টে জানাজা বাতিল

টানা বৃষ্টির কারণে সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী, রোববার বাদ জোহর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

অ্যাটর্নি জেনারেলের তথ্য

রোববার সকালে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরও সম্মতি দিয়েছেন। আগে তিন দফায় জানাজা আয়োজনের পরিকল্পনা ছিল। ধানমন্ডির তাকওয়া মসজিদের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং পরে জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সুপ্রিম কোর্টের কর্মসূচি বাতিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ

এদিকে তার মৃত্যুতে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম দিনের দ্বিতীয়ার্ধে বন্ধ থাকবে। পাশাপাশি আপিল বিভাগের চেম্বার জজ আদালতের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জমির উদ্দিন সরকারের জীবনী

রোববার ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা যান। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তিনি দুই দফা জাতীয় সংসদের স্পিকার এবং দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ