পুলিশের পোশাকে ফিরছে গাঢ় নীল ও জলপাই রঙের সমন্বয়
পুলিশের পোশাকে ফিরছে গাঢ় নীল ও জলপাই

পুলিশের পোশাকে ফিরছে গাঢ় নীল ও জলপাই রঙের সমন্বয়

পুলিশ সদস্যদের ইউনিফর্মে আবারও ফিরছে গাঢ় নীল ও জলপাই রঙের সমন্বয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি গেজেট জারি করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত গেজেটে নতুন ইউনিফর্মের রং ও নকশা সংক্রান্ত নির্দেশনা তুলে ধরা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শার্টে আগের মতো গাঢ় নীল ও হালকা জলপাই রঙের ব্যবহার থাকলেও সব পর্যায়ের সদস্যদের জন্য প্যান্টের রং নির্ধারণ করা হয়েছে খাকি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এই গেজেটের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদের জন্য একটি অভিন্ন ও আধুনিক ইউনিফর্ম ডিজাইন নিশ্চিত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ