নোয়াখালীতে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ১২ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ
পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের বিরুদ্ধে। অভিযোগের পরপরই তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার বিবরণ

শনিবার (১৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন। জানা যায়, শিশুটির মা ও ভাই দীর্ঘদিন ধরে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মেসে রান্নার কাজ করতেন। সেই সূত্রে শিশুটিও তদন্ত কেন্দ্রে যাতায়াত করত।

সুযোগ বুঝে পুলিশ পরিদর্শক খোরশেদ আলম শিশুটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিতেন। এরপর ভয় ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শিশুটিকে হুমকি দিতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের অবস্থান

পরিবারের নিরাপত্তার কথা ভেবে এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাটি সংবেদনশীল বিবেচনা করে প্রাথমিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ