যাত্রাবাড়ী ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭
যাত্রাবাড়ী ও মুগদায় অভিযানে গ্রেফতার ৫৭

যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানায় গ্রেফতার ৪৬

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) যাত্রাবাড়ী থানার পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুগদা থানায় গ্রেফতার ১১

এদিকে মুগদা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ