আশুলিয়ায় মাদ্রাসার ওয়াশরুম থেকে পিস্তল-গুলির উদ্ধার
আশুলিয়ায় মাদ্রাসা থেকে পিস্তল-গুলির উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। উদ্ধার করা পিস্তলের নলে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা ছিল।

অভিযানের বিবরণ

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর গণকবাড়ী এলাকায় তাহাফিজুল কোরআনুল কারিম ফাজিল মাদ্রাসায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী এলাকায় কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক ব্যবসার উদ্দেশ্যে অস্ত্র মজুত করেছে। পরে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নির্মাণাধীন ওয়াশরুমের ভেতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটির মালিকানা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

আইনগত ব্যবস্থা

কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে। এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ