মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুন্না (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি নিরাপত্তা কর্মী ও রিকশা ভ্যান ভাড়া দিতেন। বুধবার (২৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

নিহতের মেয়ে আনিছা বেগম জানিয়েছেন, তার বাবা রাত পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন। এর মধ্যেই তিনি আবার বাইরে যান। বাসার অদূরে কৃষি মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন।

হাসপাতালে নেওয়া ও মৃত্যু

সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, "মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।"

নিহতের পরিচয়

মৃত মুন্না সপরিবারে মোহাম্মদপুর কৃষি মার্কেট বিহারী ক্যাম্প এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মইন উদ্দিন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ