৭ কোটি ৩৬ লাখের বেশি এনআইডি বিতরণ, ১১৫ উপজেলায় কার্ড বিতরণ শুরু হয়নি
৭ কোটি ৩৬ লাখের বেশি এনআইডি বিতরণ, ১১৫ উপজেলায় শুরু হয়নি

সারা দেশের ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ৪০৪ নির্বাচনি থানা বা উপজেলার মধ্যে ১১৫টিতে এখনও কার্ড বিতরণ শুরু হয়নি। বুধবার (১ জুলাই) নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

কার্ড বিতরণের অগ্রগতি

গত মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের শতকরা হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।

কোন জেলায় বিতরণ সম্পন্ন

ইসি কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়নগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। তবে ৪০৪ নির্বাচনি থানা বা উপজেলার মধ্যে ১১৫টিতে এখনও কার্ড বিতরণ শুরু হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোটার তথ্যের পরিসংখ্যান

উল্লেখ্য, বর্তমানে ইসি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের রয়েছেন ১ হাজার ২৪৩ জন। সে হিসেবে প্রায় এখনও সাড়ে ৫ কোটি মতো ভোটার স্মার্টকার্ডের আওতার বাইরে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ