অনলাইন জুয়া বন্ধে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ: অর্থমন্ত্রী
অনলাইন জুয়া বন্ধে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ

অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৫ হাজার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের লেনদেন স্থগিত বা ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (২৪ জুন) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

সংসদে প্রশ্ন ও উত্তরে বিস্তারিত

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল আমিন লিখিত প্রশ্নে জানতে চান, অনলাইন জুয়ার সাইটে দেশে মোবাইল ব্যাংকিং সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও টাকা পাচার হচ্ছে। তা বন্ধে সরকারের পরিকল্পনা কী? জবাবে অর্থমন্ত্রী বলেন, “অনলাইন জুয়া বন্ধে সরকার সাইবার সিকিউরিটি আইন, ২০২৬ জারি করেছে। ওই আইনের ২০ ধারায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

সাইবার সিকিউরিটি আইনের বিধান

অর্থমন্ত্রী জানান, সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল-অ্যাপস-ডিভাইস তৈরি বা পরিচালনা, জুয়া খেলায় অংশগ্রহণ, সহায়তা-উৎসাহ প্রদান, বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার-বিজ্ঞাপন করা শাস্তিযোগ্য অপরাধ। এর শাস্তি অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোয়েন্দা প্রতিবেদন ও মামলা

সাইবার সুরক্ষা আইন, ২০২৬ জারির পর অনলাইন জুয়া বিষয়ে বিএফআইইউ একটি গোয়েন্দা প্রতিবেদন প্রণয়ন করে তা গত মে মাসে সিআইডিকে সরবরাহ করে। সিআইডি ইতোমধ্যে এই বিষয়ে মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান। অনলাইন জুয়া সংক্রান্ত লেনদেন পর্যালোচনা এবং গোয়েন্দা প্রতিবেদন প্রণয়নের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

অনলাইনভিত্তিক জুয়া সংক্রান্ত কার্যক্রম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত ২৮ মে সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারের প্রতি নির্দেশনামূলক একটি সার্কুলার জারি করে। ওই সার্কুলারে কোনো মার্চেন্ট বা সাধারণ গ্রাহকের অনলাইন জুয়ার কার্যক্রমে জড়িত থাকার বিষয়টি সার্বক্ষণিক তদারকির আওতায় রাখা এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।

সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

অনলাইনভিত্তিক জুয়া সংক্রান্ত কার্যক্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকের সচেতনতা বাড়াতে নিয়মিত কার্যক্রম চলছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, বিএফআইইউ কর্তৃক প্রায় ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে, যা ডিজিটাল হুন্ডি ও অনলাইন জুয়া প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।