কুমিল্লায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১, আহত ১৭
কুমিল্লায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১, আহত ১৭

ঢাকা-নোয়াখালী মহাসড়কের নাথেরপেটুয়ার বড় কাঁচি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ১৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিবরণ

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে মহাসড়কের কুমিল্লার নাথেরপেটুয়ার বড় কাচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে থানার ওসি ওসমান গণি। এ ঘটনায় নিহত হন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের নলি মিয়ার ছেলে মোস্তফা কামাল (৬০)।

পুলিশের বক্তব্য

ওসি জানান, ঢাকামুখী লেনে এক ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ভোরে ঢাকাগামী নীলাচল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকি আরও ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সবার পরিচয় এখনও পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি প্রক্রিয়া

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ