সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন কানাডায় মৃত্যুবরণ করেছেন
সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃত

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেটের আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ইসমাইল হোসেন আর নেই। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে কানাডায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পরিবারের বক্তব্য

পারিবারিক সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

শোক প্রকাশ

ইসমাইল হোসেনের মৃত্যুতে যমুনা গ্রুপ চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারসহ যুগান্তর পরিবার শোক প্রকাশ করেছে। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স এসোসিয়েশনও গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, 'সংবাদপত্র শিল্পের একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ এজেন্টকে হারালো দেশ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদপত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।'

শোকবার্তায় আরও বলা হয়, 'ব্যক্তিগত জীবনে মো. ইসমাইল হোসেন ছিলেন একজন সদালাপী, সৎ, কর্মঠ এবং সংবাদপত্রপ্রেমী মানুষ। তার মৃত্যুতে সংবাদপত্র অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ