নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কারণ

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে পরোয়ানায় অভিযোগ সম্পর্কে কিছু লেখা থাকে না।

থানায় নেওয়া ও আদালতে পাঠানো

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পর সাজেদুল ইসলামকে থানায় নেওয়া হয়। পরোয়ানায় বিস্তারিত তথ্যের উল্লেখ না থাকায় তাৎক্ষণিকভাবে মামলার প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারের পর আজ সকালে সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ