উন্নয়ন প্রকল্পের নামফলকে নিজের নাম নিষেধ করলেন এমপি মমিনুল
উন্নয়ন প্রকল্পের নামফলকে নিজের নাম নিষেধ করলেন এমপি

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক সরকারি উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে নিজের নাম না রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আজ এই মুহূর্ত থেকে সরকারি উন্নয়নমূলক যেকোনো প্রকল্পের নামফলকে তার নাম থাকবে না। এটি তার নির্দেশ। জনগণের ট্যাক্সের টাকায় করা কাজে তার নাম থাকবে কেন? এটা হতে পারে না।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য

শুক্রবার সকালে হাজীগঞ্জের বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। তিনি আরও জানান, তার কার্যকালে যেসব ফলকে নাম থাকবে, সেগুলো তিনি উদ্বোধন করবেন না। এর আগে তিনি তার এমপির পুলিশি প্রটোকলও বাতিল করেছেন বলে জানান।

সভায় বক্তারা

উদ্বোধন উপলক্ষে কলেজ হলরুমে আয়োজিত সভায় বক্তব্য দেন- চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, কলেজ গভর্নিং বডির সভাপতি তালুকদার আব্দুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেনসহ অন্যরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ