বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্সের আওতা থেকে বাইরে রাখার প্রস্তাব এমপি মাহবুবুরের
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ট্যাক্সের আওতা থেকে বাইরে রাখার প্রস্তাব

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ট্যাক্সের আওতা থেকে বাইরে রাখার প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহ-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান। তিনি সংসদে প্রশ্ন রাখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সযোগ্য হয়।

বাজেট আলোচনায় অংশ নিয়ে এমপির বক্তব্য

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিন বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। সকাল ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সেশন নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় ডা. মাহবুবুর রহমান বলেন, “প্রাইভেট ইউনিভার্সিটি ইজ রানিং বাই ট্রাস্টি বোর্ড, নন প্রফিট অর্গানাইজেশন। একটা নন-প্রফিট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সেবল হয়? বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে, ইউনিভার্সিটির ওপরে চাঁদাবাজি করেছে। অনুরোধ করব আমাদের সরকারকে, এই ট্যাক্স জিনিসগুলো না রেখে ট্রাস্টি বোর্ডকে এর আওতা থেকে ইউনিভার্সিটিকে বাইরে রাখবে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক নিরাপত্তা ও ফ্যামিলি কার্ড প্রসঙ্গে

বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, “সামাজিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের তুলনা হয় না। আমাদের অপজিশনরা প্রথমদিকে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কথা বলেছেন। আমার মনে হয় এখন তারা বুঝতে পেরেছেন ফ্যামিলি কার্ড নিয়ে নাড়াচাড়া করলে যেভাবে তারা জিতে আসছেন কয়েকটা জায়গায়, সেখানে অসুবিধা।”

নিজ এলাকার সমস্যা ও পাঙ্গাস চাষিদের সুবিধা

নিজ এলাকার সমস্যা তুলে ধরে তিনি বলেন, “আমার এলাকা ত্রিশালে মাছের জায়গা। এখানে পাঙ্গাসের ফিশ ফিলে যা বিদেশ থেকে আমদানি করা হয়, তার ওপর ট্যাক্স বসানো হয়েছে। এর ফলে আমাদের পাঙ্গাসের চাষিরা অনেক উপকৃত হবেন।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ