সংসদে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দ্বৈততা দূর করার আহ্বান
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দ্বৈততা দূর করার আহ্বান সংসদে

সংসদে বাজেট আলোচনায় দ্বৈততা প্রসঙ্গ

মঙ্গলবার (৩০ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম অধিবেশনের ১৯তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ১০ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের আলোচনায় রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “হলমার্ক, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।”

তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কিছু দুর্বলতা ও প্রশাসনিক ঘাটতি স্পষ্ট হয়ে ওঠার কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বিদ্যমান প্রশাসনিক দ্বৈততাও দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় হয়ে রয়েছে।”

অতীতের কেলেঙ্কারির প্রসঙ্গ

আখতার হোসেন বলেন, “অতীতে হলমার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংক ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো ঘটনা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুর্বলতা কিংবা সংশ্লিষ্টদের সম্পৃক্ততার কারণেই ঘটেছে।” তাই এসব ঘটনায় বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঋণ পুনঃতফসিল নিয়ে উদ্বেগ

আখতার হোসেন বলেন, “আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অনেক ক্ষেত্রে ঋণ পুনঃতফসিল (রিশিডিউলিং) করে থাকে। এতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল হওয়ার আশঙ্কা তৈরি হয়, যা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের বিষয়।”

অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়ে তিনি বলেন, “ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কীভাবে কার্যকর তদারকি নিশ্চিত করা হবে।” পাশাপাশি কিভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে প্রশাসনিক দ্বৈততার বিষয়গুলো আছে, জটিলতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে নিরসন করার জন্য অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ