লক্ষ্মীপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) বিকেলে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতদের আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন।

নিহত ও আহতদের পরিচয়

নিহতরা হলেন কুমিল্লার বাসিন্দা শাহিনুর বেগম (৩৮) ও তার দুই মেয়ে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা আক্তার (২১) এবং শিফা আক্তার (৯)। আহত ইকরা আক্তার রায়পুর কাজী ফারুকী কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুরের স্বামী মো. কামাল কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিনি তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতদের অবস্থা

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, পাঁচজন আহতকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শাহিনুর ও তার দুই মেয়ে মারা যান। আরেক মেয়েকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায়ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পুলিশের অবস্থা

বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ইটপাটকেলের আঘাতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ