চুরির চেষ্টায় খালে ঝাঁপ, কচুরিপানায় নাক বের করে আড়াই ঘণ্টা লুকিয়ে ছিলেন সুজন
চুরির চেষ্টায় খালে ঝাঁপ, কচুরিপানায় নাক বের করে লুকিয়ে ছিলেন সুজন

বরিশালের গৌরনদী উপজেলায় চুরির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপন করেছিলেন সুজন হাওলাদার (৩২)। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানির নিচে শুধু নাক বের করে লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত গ্রামবাসীর হাত থেকে রক্ষা পাননি তিনি। বুধবার (১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার ভেতরে নাক বের করে লুকিয়ে থাকা অবস্থায় স্থানীয়রা তাকে খুঁজে বের করেন।

ঘটনার বিবরণ

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আটক সুজন হাওলাদার (৩২) পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের বাসিন্দা এবং জলিল হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা করে সুজন। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে দোকানের পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে আত্মগোপন করেন তিনি। প্রায় তিন ঘণ্টা পর তাকে আটক করা হয়।

উদ্ধার ও চিকিৎসা

দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে মানবিক বিবেচনায় প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, "সুজন হাওলাদার দীর্ঘক্ষণ পানিতে থাকায় অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুজন পুরোপুরি সুস্থ হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি প্রক্রিয়া

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, "ঘটনাটি সম্পর্কে থানাকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ