লালবাগে ছাদ থেকে পড়ে বাবার মৃত্যু, মেয়ের বাসায় বেড়াতে গিয়ে
লালবাগে ছাদ থেকে পড়ে বাবার মৃত্যু, মেয়ের বাসায় বেড়াতে গিয়ে

রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় মেয়ের বাসায় বেড়াতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

মোহাম্মদপুর সূচনা ভবনের পাশে স্থানীয় বাসিন্দা ফকির চানের ছেলে রাজ্জাক। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়া মৃতের স্বজন আরিফুল ইসলাম সিফাত জানান, রাজ্জাক হোসেন আমার বড় ভাইয়ের শ্বশুর। রবিবার সকালে আজিমপুরে মেয়ের বাসায় বেড়াতে আসেন। দুপুরের দিকে ভবনের ছাদে উঠেন। সেখান থেকে তিনি নিচে পড়ে যান। খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের বক্তব্য

মৃতের মেয়ে রুম্পা ইসলাম বলেন, বাবা দুপুরে ছাদে গিয়েছিলেন। সেখান থেকে অসাবধানতাবশত হয়তো নিচে পড়ে গেছেন।

পুলিশের ব্যবস্থা

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ