কিশোরীকে যৌন নিপীড়ন: ইসতি মেডিক্যালের এমডি ফয়সালের জামিন মঞ্জুর
কিশোরীকে যৌন নিপীড়ন: ইসতি মেডিক্যালের এমডি জামিন পেলেন

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালত আজ রোববার কিশোরীকে যৌন নিপীড়নের মামলায় ইসতি মেডিক্যাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সালকে জামিন দিয়েছেন। তাঁকে আগামী ১৪ জুলাই পর্যন্ত এই জামিন দেওয়া হয়েছে। পাঁচ লাখ টাকা মুচলেকায় তিনটি শর্তে জামিন মঞ্জুর করেন আদালত।

শর্ত ও জামিনের বিস্তারিত

আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার জানান, কারাগারে যাওয়ার পাঁচ দিনের মাথায় আদালত ফয়সালের জামিন মঞ্জুর করেন। জামিনের শর্তগুলো হলো: তদন্তে সহযোগিতা করতে হবে, জামিনের অপব্যবহার করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না।

পূর্বের জামিন ও আত্মসমর্পণ

এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন মোহাম্মদ ফয়সাল। সেই জামিনের মেয়াদ শেষ হলে গত মঙ্গলবার তিনি আইনজীবীর মাধ্যমে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার এজাহার

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত ফয়সাল ভুক্তভোগীর আত্মীয়। ২০২৫ সালের জুনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি ভুক্তভোগীকে বাইরে নিয়ে যান। একপর্যায়ে ধূমপান করানোর চেষ্টা করেন। পরে গুলশানের একটি অফিসে ডেকে নেওয়া এবং বাসায় পৌঁছে দেওয়ার পথে গাড়ি চালানো শেখানোর কথা বলে কৌশলে তাঁকে যৌন নিপীড়ন করেন।

ঘটনার পরবর্তী ঘটনা

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি গোপন রাখলেও মানসিকভাবে ভেঙে পড়েন। পরে গত ১৭ এপ্রিল এক অনুষ্ঠানে অভিযুক্তকে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর ২৩ এপ্রিল ভুক্তভোগীর বাবা গুলশান থানায় মামলাটি করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ