ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী রবিবার (৫ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাহানাবাদী তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের শোক ও সংহতি প্রকাশ

পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সর্বোচ্চ নেতার মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করেন। তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, অঞ্চলটির পাশাপাশি বৈশ্বিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্যও আঞ্চলিক শান্তি অপরিহার্য।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ