ভোলায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, রায়ে সন্তোষ ভুক্তভোগী পরিবারের
ভোলায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, রায়ে সন্তোষ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের আলোচিত গৃহবধূ আফজুন বেগম হত্যা মামলায় তার স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ শরীফ এম রেজা জাকের। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার ও রাষ্ট্রপক্ষ।

ঘটনার বিবরণ

২০১৯ সালের ৩০ জুন দিনগত রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামে বসতঘরের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোক্তার হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আফজুন বেগম। প্রায় ১৫ বছরের সাংসারিক জীবনে তাদের দুই সন্তান রয়েছে। কিন্তু আসামি মোক্তার হোসেন তার ছোট শ্যালিকাকে প্রায়ই বাজে ইঙ্গিত করতেন এবং বিষয়টি তিনি তার বড় বোনকে জানালে তিনি প্রতিবাদ করেন।

হত্যার কারণ ও বিচার

এতেই ক্ষিপ্ত হয়ে আফজুন বেগমকে তার স্বামী প্রায়ই মারধর ও নানা ধরনের নির্যাতন চালাত এবং হত্যার হুমকি দেয়। পরবর্তীতে মোক্তার হোসেন ২০১৯ সালের ৩০ জুন দিনগত রাতে ঘরের মধ্যে আফজুন বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মোক্তার হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি তার স্ত্রীকে হত্যার দায় আদালতে স্বীকার করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রায়ের ভিত্তি ও প্রতিক্রিয়া

ভোলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. তৈয়ব বলেন, 'এ মামলায় আসামি তার স্ত্রীকে গলাটিপে নির্মমভাবে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। মামলাটি তদন্ত হয়েছে এবং আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সাক্ষী এবং ময়নাতদন্তের রিপোর্টসহ সব বিষয় পর্যালোচনা করে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামির মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ন্যায়বিচার পেয়েছি। এ রায়ে আমরা খুশি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ