ইবি শিক্ষিকা হত্যা: অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন
ইবি শিক্ষিকা হত্যা: অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের অধিকতর তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় পূর্বের কমিটির প্রতিবেদন পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির গঠন ও সদস্য

মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নতুন কমিটিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে আহ্বায়ক এবং একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ইবির সিন্ডিকেট সদস্য ড. আশরাফুর রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. সাজ্জাদ হোসেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আহ্বায়কের প্রতিক্রিয়া

কমিটির আহ্বায়ক ড. এম এয়াকুব আলী বলেন, “কমিটির বিষয়ে শুনেছি, তবে এখনও চিঠি পাইনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা ও তদন্ত

এর আগে, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজ অফিস কক্ষে বিভাগের সাবেক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন শিক্ষিকা রুনা। পরে ৭ মার্চ এ ঘটনা তদন্তে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করে প্রশাসন। গত ১৩ মে প্রশাসন বরাবর প্রতিবেদন জমা দেয় সেই কমিটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ