নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। তার এই কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।
সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।



