সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের ২১৩ কোটি টাকা সহায়তা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের ২১৩ কোটি টাকা সহায়তা

২০২৩ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম সংসদের বৈঠকে সংরক্ষিত আসনের সদস্য নিপুণ রায় চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ সময়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও পরিবার এ সহায়তা পেয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৮৮১ জনের পরিবার, ৮২৯ জন আহত ব্যক্তি এবং ৩৭৪ জন গুরুতর আহত ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছেন।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে গঠিত তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ