পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা করলে জাতিসংঘের সদস্যপদ স্থগিত: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা করলে জাতিসংঘের সদস্যপদ স্থগিত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার সংসদে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রণয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জনগণের জাতীয় স্বার্থ রক্ষায়।

বিরোধী এমপিদের প্রস্তাব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪, রংপুর-১, চট্টগ্রাম-১৬ ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপিরা ২০২৬-২৭ অর্থবছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকা করার প্রস্তাব দেন। তাদের এই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাব অনুযায়ী বাজেট ১ টাকা করা হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশন বন্ধ করতে হবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজ পতাকা নামাতে হবে এবং প্রবাসীদের দেওয়া সব সেবা বন্ধ করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

“আমরা জাতিসংঘের সদস্য হিসেবে বার্ষিক চাঁদা দিতে পারব না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হতে পারে,” তিনি বলেন।

কূটনৈতিক কার্যক্রমের গুরুত্ব

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল ও ভূ-রাজনৈতিকভাবে জটিল বিশ্ব ব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা মূলত তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক কার্যক্রমের ওপর নির্ভর করে।

তিনি বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের কূটনীতির মূল চালিকাশক্তি ও লক্ষ্য হলো “বাংলাদেশ ফার্স্ট”, যার সর্বশেষ উদাহরণ হলো প্রধানমন্ত্রী তারিক রহমানের মালয়েশিয়া ও চীন সফর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ