সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে সোমবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নুরুল আমিন (৭০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৬০) এবং তাঁদের ছেলে ফরহাদ শাহ (৩০)।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও নিহতদের স্বজনেরা জানান, নুরুল আমিনের ঘরটি সড়কের পাশেই অবস্থিত। ঘরের সামনের অংশে একটি মুদিদোকান রয়েছে, যা নুরুল আমিন ও ছেলে ফরহাদ শাহ চালাতেন। দোকানের ওপরের টিনের চালে সমস্যা ছিল, ফলে বৃষ্টির পানি পড়ত। সোমবার বিকেলে ফরহাদ শাহ ওই টিনের চাল মেরামতের চেষ্টা করেন। এ সময় তিনি টিনের ওপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং বিদ্যুতের তারসহ নিচে পড়ে যান।

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রথমে বাবা নুরুল আমিন এবং পরে মা ফাতেমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ফরহাদ শাহর মামা ফয়েজ আহমেদ জানান, সোমবার বিকেলে ঘরের চাল মেরামতকাজ করতে গিয়ে প্রথমে ফরহাদ এবং পরে তা মা ও বাবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

পুলিশের বক্তব্য

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনই মারা গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ