পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ মঙ্গলবার হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জন্ম ও শিক্ষা
ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আরইউইটি) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবন
তিনি ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (পুলিশ ক্যাডার) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। চলতি বছরের ৪ জুন তিনি অতিরিক্ত আইজিপি পদে উন্নীত হন।
প্রশিক্ষণ ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে বলা হয়, তার কর্মজীবনে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় উদ্যোগে অংশগ্রহণ করেছেন।



