গাজীপুরে ভুয়া পুলিশ গ্রেফতার, এএসপি পরিচয় দিয়ে প্রতারণা
গাজীপুরে ভুয়া পুলিশ গ্রেফতার, এএসপি পরিচয়ে প্রতারণা

গাজীপুরের বাসন এলাকা থেকে আল আমিন (৩২) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে বাসন থানা এলাকার বারবৈকার বগুড়া ইঞ্জিনিয়ারিং ওয়াকসপের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির পরিচয় ও অভিযোগ

আল আমিন মেট্রো সদর থানার টেক কাথোরা এলাকার মৃত আলালের ছেলে। তার বিরুদ্ধে মৌ আক্তার নামে এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে বাসন থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের বক্তব্য

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম জানান, গ্রেফতার আল আমিন নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে টাকা নেয়। ওই নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশের পোশাক ব্যবহার করা তার ছবি পাওয়া যায় এবং তাকে গ্রেফতার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ